ব্রেকিং নিউজঃ

মাদারীপুরে এক রোহিঙ্গা যুবক আটক, ভুয়া আইডি জব্দ

মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ হয়। আটককৃত যুবকের বাবার নাম জয়নাল আবেদীন।

আটককৃত যুবকের কাছ থেকে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। যার ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। সে মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরি করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড।

আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31