ব্রেকিং নিউজঃ

পাটকল চালুসহ ১৩ দফা দাবিতে নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ও পাটকল খোলার দাবীতে এক মানব বন্ধন করেছেন। আজ বুধবার(২ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সন্মুখে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া শুলতানা , ঢাকা মহানগর কমিটির নেতা সাংবাদিক হুমায়ন মজিব।খেতমুজুর নেতা আলমাস আলী , হেলাল উদ্দিন ও সোহাগ মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ১৪ দলের অন্যতম শরীক দল জাসদের শেরপুর জেলা শাখার নকলা নালিতাবাড়ীর সমন্বয়ক ও নালিতাবাড়ী উজেলার জাসদের সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়া ,অর্থ বিষয়ক সম্পাদক মুন্সী মোস্তফা মিয়া ও শহর জাসদের সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান।

বক্তারা বলেন- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত হতে যাচ্ছে। বাংলাদেশ করোনা কালীন সংকট দক্ষতার সাথে পার করছে। কিন্ত পাট কল বন্ধ রাখার কারনে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বকেয়া বেতন না পেয়ে শ্রমিক পরিবার গুলো পথে বসে যাচ্ছে। মানব বন্ধনে পাটকল ও পাটকল শ্রমিকদের জন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31