নামাজের সময় হাঁচি এলে কী আলহামদুলিল্লাহ্ বলা যাবে
প্রশ্ন : নামাজের সময় বা টয়লেটে হাঁচি এলে কি আলহামদুলিল্লাহ্ বলা যাবে?
উত্তর : সালাতের সময় আলহামদুলিল্লাহ্ না বলাই উত্তম। যদি কেউ আলহামদুলিল্লাহ্ বলেন, তবে তার সালাত নষ্ট হবে না। সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ্ বলা বা এর উত্তর দেওয়া, কোনোটাই প্রযোজ্য নয়। এটা সালাতের বিধানের পরিপন্থী। যদি কোনো কারণে কারো মুখে আলহামদুলিল্লাহ্ এসে যায়, এতে সালাত নষ্ট হবে না।
টয়লেটের মধ্যে হাঁচি এলে আপনি আলহামদুলিল্লাহ্ বলতে পারেন। কিন্তু নবী করিম (সা.) টয়লেটরত অবস্থায় সালাম অথবা আল্লাহর জিকির পছন্দ করতেন না।
প্রশ্নের উত্তর দেন, বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
