ব্রেকিং নিউজঃ

১২ বছরের পলাতক জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

২ বছরের পলাতক জেএমবি’র সক্রিয় সদস্য মো. আজিজুল হক (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আজিজুল হক জামালপুর সদর উপজেলার বন চিথলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পৌনে দুইটার দিকে র‌্যাব-১৪ ময়মনসিংহ শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে (৩১ আগস্ট) রাত সন্ধার গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি তফিকুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আজিজুল হক গাজিপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় থেকে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক জানায়, জামালপুরের সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতো তখন থেকেই মো. আজিজুল হক জেএমবির কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে এবং জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নেতৃবৃন্দের আস্থাভাজন হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় সে নাশকতামূলক কর্মকান্ডের প্রস্তুতি হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সংগঠনের তহবিল সংগ্রহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এর আগেও একবার গোপন বৈঠকের সময় র‌্যাবের অভিযান পরিচালনা করলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে জেএমবির গোপন কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, জামালপুর সদর থানায় ২০০৯ সালে আজিজুর হকের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মামলা রয়েছে। ওই মামলায় সে ১২ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারকৃত আজিজুলকে জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31