ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণপাড়ায় আউশ ধান কাটার ধুম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ক্ষেত থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। বাম্পার ফলন এবং বাজারে ধানের দাম বেশি হওয়ায় তাঁরা বেশ খুশি।

উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল।
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর ৪ হাজার ৬শ ১০ হেক্টর জমিতে বর্ষালী আউশ ধানের চাষ করেন কৃষকেরা। এর মধ্যে কৃষকেরা উপসি জাতের আউশ ৪হাজার ৪শ ৯০ হেক্টর এবং হাইব্রিড জাতের ১শ ২০ হেক্টর ধান চাষ করেছে।
উপজেলার চান্দলা গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, সরকারি প্রণোদনা আউশ চাষে কৃষকদের উৎসাহিত করেছে।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ সহায়তা দেওয়া এ বছর আমাদের প্রতিবেশী অনেকেই আউশ ধান চাষ করেছে। কৃষি
কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সময় মত জমি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করায় অন্য বছরের তুলনায় ভালো ফলন পেয়েছে তারা।

সাহেবাবাদ গ্রামের কৃষক মনির হোসেন বলেন, গত দুই সপ্তাহ আগে ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টির কারণে
মাড়াইয়ে কিছুটা সমস্যা হচ্ছে। বাজারে ধানের দাম ভালো। অন্য ধানের চেয়ে বর্ষালী আউশ আবাদে লাভ বেশি। প্রতি বিঘা আবাদে খরচ হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।
লাভ বেশি হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আউশ আবাদ করবেন বলে জানান দুলালপুর গ্রামের কৃষক জামাল হোসেন ও মহালক্ষীপাড়া গ্রামের কৃষক সফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুবুল হাসান বলেন, সরকারি প্রণোদনা পাওয়ার কারণে কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন বেশ ভালো হয়েছে। এবছর ধানের দাম বেশি পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930