ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ট ভ্যান,ড্রাম ট্রাক মালিক সমিতি নালিতাবাড়ী শাখার উদ্যোগে পণ্যবাহী পরিবহনে শ্রমিক সংগঠনের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩০ আগস্ট বিকেলে নালিতাবাড়ী শহরের নিলামপট্টিতে অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে বিষয়টির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর।

লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুর জেলা শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর নাকুগাও ও পোড়াগাও উপ-কমিটির নামে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের বিষয়ে গত ২৪ শে আগস্ট শ্রমিক ইউনিয়নের চিঠি দেওয়ার পরও কাজে আসেনি। এ সময় মালিকরা অতিরিক্ত চাঁদা প্রদানের ফলে লোকসানে পড়েছেন বলে জানান তারা। অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি প্রতিকার চেয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অসীম দত্ত হাবলু, ইনসান আলী, আনোয়ারুল মঞ্জিল, হাজী জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান জুয়েলসহ মালিক ও শ্রমিকেরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031