ব্রেকিং নিউজঃ

অর্থ লেনদেন নিয়ে বিরোধ, যুবককে গুলি করে হত্যার অভিযোগ

অর্থ লেনদেনকে কেন্দ্র করে নরসিংদী পৌর শহরে প্রতিপক্ষের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌর শহরের ব্রাহ্মণদী খালপাড় এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।

আমিরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শাহীন নামের একজনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে শাহীন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে শহরের খালপাড় কলেজ রোড এলাকায় দেখা করেন তাঁরা। পরে তাঁদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যান শাহীন। খবর পেয়ে পুলিশ আমিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031