ব্রেকিং নিউজঃ

ময়মনসিংহে ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেনসিডিল ও ২৭ গাঁজা কেজি উদ্ধার

ময়মনসিংহে ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃতরা হলেন, ট্রাক চালক মো. সামিউল ইসলাম (২৭) সে মো. মন্টু মিয়ার ছেলে। ট্রাকের হেল্পার মো. আতিকুর রহমান (২০) সে মো. আনোয়ার হোসেন ছেলে। উভয়েই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটি আটক করা হয়।

র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি তফিকুল আলাম বলেন, ট্রাকে করে বিপুল পরিমান মাদক চালান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে তল্লাশী করে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ তাদের ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় মাদক আনা নেয়ার কাজ করতেন বলে স্বীকার করেন তারা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনের মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930