ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

শেরপুরের নালিতাবাড়ীতে ১০৭ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিজিবির টহলদল বারমারী বাজারে নূর ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে এক বছর দশ মাস করে কারাদন্ড ও পৃথকভাবে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার বারমারী বাজারের নূর ইসলামের কন্যা মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩৯), শেরপুর খরমপুর মহল­ার আব্দুস সালামের পুত্র আল আমিন (৩৫), ময়মনসিংহের ঘোন্টি গ্রামের সিরতা এলাকার ইউনুছ আলীর ছেলে রাকিবুল ইসলাম আল আমিন (২৭) ও তিনআনী হাতিবান্দাএলাকার বাতিয়াগাঁও গ্রামের হারেজ আলীর কন্যা আবেদা খাতুন (১৯)।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানী সদরের হাবিলদার মকবুল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের নূরইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে ভ্যানেটি ব্যাগে লুকিয়ে রাখা ১০৭ পিস ইয়াবা, ১শ গ্রাম গাঁজা, সোয়া লিটার বাংলা মদ, ১টি ডিসকভার মোটরসাইকেল, ১৬ হাজার টাকাও একটি ধারালো চাকুসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

পরে তাদের রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটককৃতদের মধ্যে মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণীকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং আল আমিনকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পনের হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আটক অপর দুইজনকে খালাস প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিষয়টি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031