ব্রেকিং নিউজঃ

পদ্মা সেতুর নিরাপত্তার জন্য রাতে ফেরি বন্ধ

নির্মাণাধীন পদ্মা সেতুর নিরাপত্তার জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

পদ্মা নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে। স্রোতের কারণে পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না।

প্রবল স্রোতে একটি ফেরি চরে গিয়ে আটকে যায়। রাতে  ফেরি চলাচল চালু থাকলে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

“আমাদের দুর্ভোগের চেয়ে পদ্মা সেতুর নিরাপত্তার বিষয় আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। পদ্মা সেতুর জন্য  দেশের সমগ্র ১৬ কোটি মানুষ অধির আগ্রহে অপেক্ষা করে আছে।

আমরা চাই না পদ্মা সেতুর কর্মকাণ্ড ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হোক। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বড় কিছু প্রাপ্তির জন্য আমাদের এ দুর্ভোগ সহ্য করতে হবে।”

এর আগে নৌ-পরিবহনমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930