নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ ২০১৭ এর আলোচনা সভা ও পূর্নমিলনী অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ ২০১৭ এর আলোচনা সভা ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ আগষ্ট বেলা ৪ টায় এসএসসি ব্যাচ ২০১৭ এর আয়োজনে নালিতাবাড়ী শহীদ আব্দুর রশীদ মহিলা ডিগ্রী কলেজে এক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ীর অসহায় মানুষের পাশে দাড়ানো, সামাজিক অর্থনৈতিক ও পারিবারিক সমস্যায় একে অপরের পাশে থাকা, বার্ষিক বনভোজন ও পুর্নমিলনীর জন্য এই প্রথম তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এসএসসি ব্যাচে ২০১৭ এর ছাত্র সাব্বির আহম্মেদ বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন,অর্ণব রায় পার্থ,মেহেদী হাসান তামিম,জাহিদুল ইসলাম প্লাবন,ফাবিহা তাসনিম রিমা, শাহরিয়ার হিমেল,নাজাত হোসাইন নীরব, নুর আলম সিদ্দিক সহ আরো অনেকেই।
মেহেদী হাসান তামিম বলেন,নালিতাবাড়ীতে আমাদের ব্যাচ ঐক্যবদ্ধ,আমাদের মনের মিল অনেক। তাই আমরা সকল ভালো কাজে অংশগ্রহণ করতে চাই।
আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ২০১৭ এর দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
