সিরাজগঞ্জে ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আটক
সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আটককৃত মাহবুবুর রহমান সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওনি ধানবান্দি মহল্লার আলী আকবর মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে র্যাবের একটি দল জেলার পৌর এলাকার মাছিমপুর উত্তরপাড়ায় অভিযান চালায়। সেখানে ইয়াবা কেনাবেচার সময় মাহবুবুর রহমানকে আটক করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
আসামিকে থানায় হস্তান্তর এবং এ ঘটনায় সদর থানায় মামলার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
