ব্রেকিং নিউজঃ

ধর্ষণের মামলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সিএ-২ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধর্ষণের মামলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের গোপনীয় সহকারী (সিএ-২) অফিস সহকারী বোরহান সারওয়ার্দীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার (২৬ আগস্ট) ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ জজ এইচএম এরশাদুল আলম এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এড.আল হোসাইন মো. তাজ বলেন, অভিযুক্ত আসামি বোরহান বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সংক্রান্তে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন বাদী। মামলা নং ২৬,২০২০ইং।

বাদী পক্ষের আইনজীবী এড. তাজ আরও জানান, মামলাটি ময়মনসিংহ পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে আজ বুধবার (২৬ আগস্ট) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআই’র এসআই কামাল বলেন, আমি এখন অফিসের বাইরে আছি, অফিসে গিয়ে বিস্তারিত বলতে পারব। তবে, দেশে করোনাভাইরাসের সংক্রমণের আগে বাদী ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের পর পিবিআই’এ তদন্তভার আসে। পরে তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে আজ বোরহান সারওয়ার্দীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত।

বাদীর পরিচয় গোপন রাখার শর্তে তিনি আরও বলেন, ভিক্টিম মাস্টার্স’র অধ্যয়নরত ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031