ব্রেকিং নিউজঃ

শেরপুরে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০ মাসের এক শিশুর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এক বছরের কম বয়সী কোনো শিশুর করোনাভাইরাস সংক্রমণের ঘটনা এই প্রথম।

গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ১০ মাসের মেয়েশিশুটি ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া গ্রামের। এর আগে ওই শিশুটির পরিবারের দুজন কোভিড–১৯–এ আক্রান্ত হন। এ কারণে ওই পরিবারটির অন্য সদস্যদের সঙ্গে শিশুটিরও নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে শিশুটির সংক্রমণ শনাক্ত হয়েছে। শিশুটিকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31