ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বন্ধুসভার বিদায় সংবর্ধনা

প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ী এর পক্ষ থেকে নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসারজনাব আরিফুর রহমানকে বিদায় সংবর্ধনা  দেওয়া হয়।

প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ী আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারন সম্পাদক অভিজিৎ  সাহা’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান,সহকারী কমিশনার(ভূমি) সঞ্চিতা বিশ্বাস,প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা এম এ হাকাম হীরা,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সংগঠনটির উপদেষ্টা বিপ্লব দে কেটু,প্রথম আলো প্রতিনিধি ও সংগঠনটির  উপদেষ্টা মান্নান সোহেল,সংগঠনটির উপদেষ্টা এডভোকেট নূরে আলম হীরা,উপদেষ্টা ক্লোডিয়া নকরেক কেয়া,সংগঠনটির সভাপতি জয় সাহা,সহ সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি এডভোকেট ইয়াসমিন আক্তার সহ বন্ধুসভার সাবেক সভাপতি সম্পাদক গণ এবং বন্ধুসভার বন্ধুরা।সংগঠনটির সভাপতি জয়  সাহা এবং সাধারন সম্পাদক অভিজিৎ সাহা সংগঠনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের হাতে  একটি ক্রেস্ট তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান নালিতাবাড়ী বন্ধুসভাকে ধন্যবাদ জানান। তিনি  আগামীদিনে বন্ধুসভাকে  ভাল কাজ অব্যাহত রাখার পরামর্শ দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সংগঠনটির সাধারন সম্পাদক অভিজিৎ সাহা বলেন,স্যারকে আমাদের উপজেলা থেকে বিদায় জানানোটা সত্যিই কষ্টদায়ক।তিনি সবসময় মানবসেবা মূলক কাজে এবং প্রতিটি ভাল কাজে আমাদের পাশে থেকেছেন এবং সহযোগীতা করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930