ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীর পাহাড়ে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা কোচ পল্লী খলচান্দা পাহাড়ের একটি ঝোপ থেকে আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র ও নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের আমিনুল ইসলাম গত ১৬ আগষ্ট বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে যাননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ আগষ্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে আজ সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চড়াতে গেলে পচাঁ দূর্গন্ধ বের হয়। ফলে আশপাশের ঝোপে দূর্গন্ধের উৎস খুঁজতে গেলে অজ্ঞাত নামা বৃদ্ধের অর্ধগলিত লাশের সন্ধান মিলে। পরে স্থানীয় গ্রাম পুলিশ হয়ে থানায় সংবাদ পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধারকালে লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়। এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশের পরিচয় শনাক্ত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ময়না তদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930