সিনহা হত্যা মামলা: প্রদীপসহ ৭ পুলিশ সদস্য আরও ৪ দিনের রিমান্ডে
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ ৭ পুলিশ সদস্যের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এই ৭ পুলিশ কর্মকর্তাকে বেলা ৩টা আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদের স্বার্থে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
