ব্রেকিং নিউজঃ

তুরস্কে আরেকটি চার্চকে মসজিদ বানানোর ঘোষণা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে আরেকটি চার্চকে মসজিদ বানানো হচ্ছে। চার্চটি প্রথমে একটি অর্থোডক্স উপাসনাগার ছিল।

পরে এটিকে মসজিদ বানানো হয়। এরপর সেটিকে ইস্তাম্বুলের একটি যাদুঘরে পরিণত করা হয়। ওই যাদুঘরটিকে ফের মুসলমানদের জন্য মসজিদ বানানোর ঘোষণা দেন তিনি।

মাসখানেক আগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার পর এখন ইস্তাম্বুলের কারিয়ে মিউজিয়ামকেও মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেওয়া হলো।

শুক্রবার তুরস্কের সরকারি গেজেটে এই বিষয়ক নির্দেশনা প্রকাশিত হয়েছে। খবর আল জাজিরার। কারিয়ে মিউজিয়ামের স্থাপনাটি অন্তত এক হাজার আগে তৈরি একটি চার্চ।

ওসমানিয়া খলিফারা ৫০০ বছর আগে এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ওসমানিয়া খেলাফতের পতনের পর এটিকে মিউজিয়াম ঘোষণা করা হয়।

এরদোয়ান এখন এটিকে ফের মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিলেন। আগামী এক মাসের মধ্যেই এ নির্দেশনা বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।

নতুন করে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের নির্দেশ দেওয়া চার্চটি ইস্তাম্বুলের ইউরোপ অংশের গোল্ডেন হর্ন এলাকায় অবস্থিত একটি প্রাচীন নিদর্শন। বাইজেন্টাইন সম্রাটদের আমলে এ অর্থোপডক্স চার্চটি নির্মাণ করা হয়।

কিন্তু ওসমানিয়া খেলাফতের আমলে ওই চার্চটিকে মসজিদে পরিণত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে চার্চের পরিবর্তে মিউজিয়ামে রূপান্তর করা হয়।

তবে গত বছরের নভেম্বরে একটি প্রশাসনিক আদালত মিউজিয়ামটিকে ফের মসজিদে রূপান্তরিত করার আদেশ দিলে এরদোয়ান সরকার এখন তা বাস্তবায়নের উদ্যোগ নেয়।-সমকাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031