ব্রেকিং নিউজঃ

গাজীপুরে ইউটিউব অভিনেত্রীকে বাসে ধর্ষণচেষ্টা, চালক-হেলপার গ্রেপ্তার

গাজীপুরে বাসে ইউটিউব অভিনেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত বাসচালক ও হেলপার।

গাজীপুরে এক ইউটিউব অভিনেত্রীকে (১৮) বাসে ধর্ষণের চেষ্টাকালে চালক ও হেলপারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় আজ রোববার (গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা করেছেন ওই মেয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার শ্রীবরদী থানার কুড়িকাহুনিয়া গ্রামের বাসচালক আল আমিন (২৯) ও একই গ্রামের হেলপার মুজিবুর রহমান (২২)। তাঁরা গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার ভাড়া বাসায় থেকে অনাবিল বাসে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অনাবিল বাসে উত্তরার বাসায় ফিরছিলেন ওই ইউটিউব অভিনেত্রী।

পথে অন্য যাত্রীদের নামিয়ে দিলেও মেয়েটিকে হাউজবিল্ডিংয়ে না নামিয়ে গাজীপুরের নাওজোর এলাকার বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সেখানে বাসটি নির্জনস্থানে পার্কিং করে চালক ও হেলপার বাসের ভেতর মুখ চেপে ধরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান এবং স্পর্শকাতর স্থানে হাত দেন।

ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে বাসচালক আল আমিন ও হেলপার মুজিবুরকে আটক করে উত্তম মধ্যম দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করে। পরে ঘটনাস্থল থেকে ওই অভিনেত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আজ রোববার বাসন থানায় মামলার পর আটককৃতদের  গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031