ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ দুই যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপীসহ দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করে টহলরত ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানীর বিজিবি সদস্যরা।

বিজিবি’র বারমারী ক্যাম্প সুত্রে জানা গেছে, বারমারী ক্যাম্পের অদূরে সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক মাহবুল ইসলামের নেতৃত্বে সকাল নয়টার দিকে নিয়মিত টহল চলছিল।

এসময় বিজিবি’র নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে শান্তির মোড় থেকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল-আমিন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল মিয়াকে (২৮) আটক করা হয়।

তারা সীমান্তঘেষা গ্রাম খলচান্দা কোচপাড়া থেকে আসছিল। পরে তাদের দেহ তল্লাসী করে মোটরসাইকেলের হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা মোট ২৯ হাজার ভারতীয় রুপী ও একটি মাহিন্দ্রা ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এতে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামের আরেক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর যুবক দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত দুই যুবক ও পালাতক এক যুবকসহ তিন জনকে জব্দকৃত ২৯ হাজার রুপী এবং মোটরসাইকেলসহ নায়েক মাহবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন জানিয়েছেন।

তিনি আরো জানান, এটি সীমান্ত এলাকায় বিজিবির টহলের নিয়মিত অভিযান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930