ব্রেকিং নিউজঃ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিম (১৯) একই গ্রামের আঃ খালের পুত্র সাইদুল। শনিবার (২২ আগস্ট) সকাল ছয়টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের উপজেলার তসরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার আবু বকর ছিদ্দিক জানান, ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের তসরা নামক কাঁচ বোঝাই ট্রাকে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী গরু বোঝাই ট্রাক ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান, ট্রাকে ২৫টি গরু ছিল। এর মধ্যে ৪টি মারা গেছে, তিনটি স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জবাই করেছে। গাড়ি আটক হলেও চালক পালিয়ে গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031