ব্রেকিং নিউজঃ

কিছুটা কমেছে ডিমের দাম

রাজধানীতে বাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে মাছের। তবে সব ধরনের দেশি মাছ প্রতিকেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দাম রাখা হলেও আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

এদিকে মুরগির বাজারে দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা কমেছে ডিমের দাম। বাজারে প্রতি ডজনে ডিমের দাম কমেছে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর কাঁঠাল বাগান, হাতিরপুল, সেগুনবাগিচা, ফকিরাপুল, মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি বাজার ও শান্তিনগর কাঁচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজিদরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিদরে, সোনালী মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজিদরে। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। ছোট সাইজের রোস্টের মুরগি প্রতি চার পিস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। এছাড়া প্রতিকেজি গরু মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা আর বকরির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। তবে কিছুটা কমে এসব বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, দেশি মুরগির ডিম ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিমি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা ও হাঁসের ডিম ১৩০ টাকায়।

এদিকে দাম বেড়েছে অধিকাংশ মাছের। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়ে এসব বাজারে প্রতিকেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, মলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, দেশি টেংরা ৫০০ টাকা, নদীর টেংরা (বড়) ৫০০ থেকে ৬০০ টাকা, শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা, দেশি শিং মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩৫০ থেকে ৪০০ টাকা, কৈ মাছ ১৬০ থেকে ১৮০ টাকা, রুই (আকারভেদে) ২০০ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, কাতল ২০০ থেকে ৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

তবে সপ্তাহের ব্যবধানে সাদা মাছের দাম বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। এসব বাজারে প্রতি সোয়া কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকা, এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার টাকা, প্রতি ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকা ও ছোট ইলিশ আকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা।

কাঠালবাগান বাজারের মাছ বিক্রেতা মো. সোহেল বলেন, কাঁচামাল আমদানি নির্ভর। শুক্রবার পাইকারি বাজারে চাহিদা মতো মাছ না আসায় দাম বেশি। আবার মাছ বেশি হলে দাম কমে। তবে বর্তমানে ইলিশ নদীতে ধরা পড়ছে বেশি তাই বাজারেও আসছে বেশি। এ কারণে বাজারে ইলিশ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930