ব্রেকিং নিউজঃ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই নির্মাণ শ্রমিক ছিলেন। তারা হলেন- ওই ইউনিয়নের চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শায়েব আলী (৩৫) ও রবিউল ইসলাম (৩২)।

এ ঘটনায় হাফেজ আলীসহ আরও দুই শ্রমিক (২৫) আহত হয়ে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই শ্রমিকরা তাতিহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের গ্রামের বাড়ি পশ্চিম ছনকান্দা বটতলা বাজার এলাকায় নতুন বাড়ি নির্মাণের খাম্বার কাজ করছিলেন। ঘটনার সময় নিহত ওই দুই ভাই মাটির গর্তে নেমে খাম্বার এক মাথা নামাতে ছিলেন। তখন খাম্বার অপর মাথার লোহার রড পাশের আব্বাস আলীর রাইস মিলের টিনের চালের সাথে লাগে যায়। এতে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওখানে কর্মরত ৫ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে দুই ভাইকে হাসপাতালে আনার সময় রাস্তায় মারা যান। বাকিরা চিকিৎাধীন।

এলাকাবাসীর ধারণা ওই মিলের টিনের চাল সম্ভবত আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। লোহার রড চালে লাগামাত্রই এই দুর্ঘটনা ঘটে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় অসাধাবনতাবশত রড অন্য একটি টিনের চালে লেগে যায়। কোনো কারণে ওই টিনের চালটি বিদ্যুতায়িত ছিল। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930