ব্রেকিং নিউজঃ

অ্যাম্বুলেন্স থেকে গাঁজা-ফেনসিডিল জব্দ, আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে অ্যাম্বুলেন্স থেকে জব্দকৃত গাঁজা-ফেনসিডিল। ইনসেটে আটককৃত দুজন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অ্যাম্বুলেন্স থেকে গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ অভিযোগে জড়িত ইনসান সরকার (২২) ও রাজু মিয়া (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর টোলপ্লাজা সংলগ্ন নাটালমোড় এলাকা থেকে মাদকগুলো জব্দ ও তাঁদের দুজনকে আটক করা হয়।

আটককৃত ইনসান সরকার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জাফরনগর গ্রামের এবং রাজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকা থেকে অ্যাম্বুলেন্স করে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছে পাচারকারীরা। এ তথ্যের ভিত্তিতে তাঁর ও স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল তল্লাশি চৌকি বসায়।

বেলা সোয়া ১১টা থেকে তারা ওই এলাকা দিয়ে ঢাকাগামী গাড়ি তল্লাশি করতে থাকে।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স এলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের বডির ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৬৫ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

আটক করা হয় মাদক বহনকারী ইনসান সরকার ও রাজু মিয়াকে।

র‌্যাব বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930