ব্রেকিং নিউজঃ

জাল স্বাক্ষরে প্যাথলজি রিপোর্ট সরবরাহ, ২ লাখ টাকা জরিমানা

করোনা আক্রান্ত চিকিৎসকের স্বাক্ষর জাল করে প্যাথলজি রিপোর্ট সরবরাহ করায় বগুড়া ডক্টরস ক্লিনিকের ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জানা গেছে, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় ডক্টরস ক্লিনিক ইউনিট-২ এর প্যাথলজি চিকিৎসক রওনক জাহান গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

কিন্তু ডক্টরস ক্লিনিকে বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষার রিপোর্টে ওই চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বগুড়া সিভিল সার্জনের নজরে আসলে আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ডক্টরস ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে ডক্টরস ক্লিনিকের ম্যানেজার সোহেল জামানকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31