ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে ১৮৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১৮৬ পিস ইয়াবাসহ মো. রাজীব মিয়া (২৫) নামে মাদক ব্যবসায়ী এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর বাজার এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রাজীব মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর বাজার এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল সেট’সহ মাদক ব্যবসায়ী মো. রাজীব মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মো. রাজীব মিয়া দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ ব্যাপারে মাদক ব্যবসায়ী মো. রাজীব মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930