ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান খোকন নামে এক অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ভোগাই নদীর নিজ পাড়া বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল হাসানুজ্জামান খোকনসহ একাধিক বালু ব্যবসায়ী এ নিয়ে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কিছুদিন পর আবার নদীতে বালু উত্তোলন করা হচ্ছিল।

ফলে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। হাসানুজ্জামান খোকনের ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলমান থাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031