ব্রেকিং নিউজঃ

ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার , ঘটনা ধামাচাপা দেয়ার পাঁয়তারা

শেরপুরের ঝিনাইগাতীতে হাতিবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে ।   বুধবার  ১২ আগষ্ট রাতে ঘটনা ঘটলেও গত ৫ দিনেও খানায় কোন মামলা হয়নি।

ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, ঘটনার রাত ৮ টায় প্রতিবেশী আবু হাসেমের ছেলে বখাটে আবু হুরাইয়া (১৬) কৌশলে  তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জোর পূর্বক বাড়ির সামনে একটি ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষন করে। এসময় ধর্ষিতার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আবু হুরাইয়া পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রী মহল ধর্ষকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের অর্থ। তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করে আসছে।

ওই গ্রামের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘটনাটি মিমাংসা করার জন্য ধর্ষক হুরাইয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল। কিন্তু ঘটনাটি মীমাংসার যোগ্য নয় বলে তিনি সারা দেননি।

হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোন অভিযোগ করতে আসেননি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031