ব্রেকিং নিউজঃ

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে রিপন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে ধানুয়া কামালপুর স্থল বন্দরের একটি ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া কামালপুর মির্ধাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে এলাকাবাসী ধানুয়া কামালপুর স্থল বন্দরের মাখন মিয়ার ঘরের আড়ার (ধর্ণা) সাথে গামছা দিয়ে তৈরি ফাঁসে রিপন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, “মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930