ব্রেকিং নিউজঃ

শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুমন (২২)। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সুমন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়া গ্রামের মো. কালুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পথিমধ্যে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে তিনি মারা যান।

এদিকে, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম ও ৯নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিল জানান, সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে সুমন মারা যান বলে জানা গেছে। শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031