ব্রেকিং নিউজঃ

ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিডিবির কর্মচারী নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল মিয়া (৩৫) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার রামেকুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি পিডিবি, ঝিনাইগাতী কার্যালয়ের পিকআপ ভ্যানচালক ছিলেন।

পিডিবি সূত্রে জানা গেছে, সোহেল ও তার বন্ধু মোস্তফা প্রয়োজনীয় কাজ করতে শনিবার রাত একটার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সোহেল মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সীমান্ত সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সোহেল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতীর পিডিবির আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930