ব্রেকিং নিউজঃ

মই দিয়ে কাশিমপুর জেল থেকে পালাল কয়েদী

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রধান কারারক্ষীসহ ১২জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। এদিকে বন্দি আবু বকরের পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যর কমিটিতে আরো দুজন যুক্ত হয়েছেন।

এ কারণে আগে বেঁধে দেওয়া তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি। আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা কালের কণ্ঠকে বলেন, ‘তদন্ত কমিটিতে আরো দুজন যুক্ত হওয়ায় তদন্ত রিপোর্ট দিতে দেরি হচ্ছে।’

আজ বৃহস্পতিবার কাঙ্ক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটি ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে বকরের পালিয়ে যাওয়ার পুরো চিত্র পেয়েছে। এরই মধ্যে দায়িত্বে অবহেলার কারণে ১২ জন কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করার জন্য ল্যাডার (মই) রয়েছে। আবু বকর সেই মই দিয়ে অনেকবার বিদ্যুতের কাজ করেছেন। ঘটনার দিন দুপুরের পর তিনি মইটি নিয়ে অনেকের চোখের সামনে দিয়েই সীমানাপ্রাচীরের দিকে যান। তখন তিনি কোনো কাজে যাচ্ছেন ভেবে কেউ কিছু বলেনি।

তাঁকে পাহারাও দেননি কোনো কারারক্ষী। এই সুযোগে মই লাগিয়ে সহজেই তিনি উঠে যান দেয়ালের ওপর। পরে লাফ দিয়ে বাইরের দিকে নেমে পালিয়েও যান। সন্ধ্যায় লক-আপ করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

কারাগারের সিনিয়র সুপার জাহানারা বেগম আরো জানান, কারাগার থেকে কয়েদি নিখোঁজ হওয়ার এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে প্রধান কারারক্ষীসহ সংশ্লিষ্ট ১২জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031