ব্রেকিং নিউজঃ

ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ

উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের চান্দহোর বাজারে ১০ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে

গত ৯ আগস্ট রাতের অন্ধকারে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের চান্দহোর বাজারে প্রোপাইটার মোঃ লুৎফর রহমানের সার ও বিষ এর দোকানে সিসি ক্যামেরা নষ্ট করে তালা ভেঙ্গে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে, বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানায় দোকান মালিক লুৎফর রহমান অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন । এই ১০ লক্ষ টাকার মালামাল চুরি তে তিনি মুমূর্ষ হয়ে পড়েছেন। তার একটি আরো ইলেকট্রনিক্সের দোকান রয়েছে যার নাম নিরা ইলেকট্রনিক্স। লুৎফর রহমান বলেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি জাতে চোরদেরকে অতিশীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় মুঠোফোনে বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31