ব্রেকিং নিউজঃ

কারখানার খাবার খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশনস লিঃ নামে একটি কারখানায় খাবার খেয়ে মঙ্গলবার (১১ আগষ্ট) আনুমানিক রাত সাড়ে ৭টায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পরে।

কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, উপজেলার কারলসুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার সুইং সেকশনের শ্রমিকদের নাইট ডিউটি করার সময় রাতের নাস্তা ডিম, কলা ও কেক সরবরাহ করা হয়। ওই খাবার খেয়ে একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মূমূর্ষ অবস্থায় স্থানীয় তানহা হেলথ কেয়ার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানহা হেলথ কেয়ার হাসপাতালে ডাক্তার শাকিল আহমেদ জানান, ফুড পয়জনিং জনিত সমস্যার কারণে শ্রমকিরা অসুস্থ হয়েছে। তবে তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারখানার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি মো.রেজাউল করিম রেজা বিষয়টি, নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। শ্রমিকরা যাতে কোন বিশৃঙ্খলা না করতে পারে তার জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031