শেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের মাধবপুর মহল্লার বাসিন্দা বিশিষ্ট ষ্টেশনারী ব্যবসায়ী ও কর্ণফুলী পেপার হাউজের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম ওরফে মুক্তা (৬৮) করোনায় আক্রাক্ত হয়ে মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রেজাউল করিম মুক্তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর গত বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনায় আক্রান্ত শনাক্ত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন। পরে মো.রেজাউল করিম ওরফে মুক্তা ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় করোনার সাথে যুদ্ধ করে অবশেষে বুধবার মারা যান।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন নিশ্চিত করেছেন।
