ব্রেকিং নিউজঃ

শেরপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরের মুকসুদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান। বুধবার দুপুরে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়।

মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ সময় উপস্থিত ছিলেন, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদ, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচিতে আমলকি, বহেরা, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা রোপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারা বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31