ব্রেকিং নিউজঃ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানপরিচালনা করে লিটন মিয়া (৪০) নামে এক মাদকসেবিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার(১২আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান অভিযান পরিচালনা করে লিটন মিয়াকে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মশিউর রহমান সোহেল, পরিদর্শক এনামুল হক, এসআই সাইফুল ইসলাম প্রমুখ। ধৃত মাদক সেবি চক কাউরিয়া গ্রামের হাফিজল ইসলামের ছেলে। ইতিপূর্বেও লিটন মিয়া মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদন্ড ভোগ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930