ব্রেকিং নিউজঃ

রাসূল (সাঃ)-কে অবমাননার দায়ে নাইজেরিয়ায় গায়কের মৃত্যুদণ্ড

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে নাইজেরিয়ার এক গায়ককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি শরীয়া আদালত।

সোমবার (১০ আগস্ট) রাজ্যের হাওসায় ফিলিন হোকি এলাকার উচ্চ শরীয়া আদালত ২২ বছরের ইয়াহিয়া শরিফ-আমিনুকে ধর্ম অবমাননায় দোষী সাব্যস্ত করে। গত মার্চে নিজের গাওয়া একটি গান হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়।

শরীয়া আদালতের বিচারক খাদি আলিয়ু মো. কানি জানিয়েছেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন তিনি। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে শরীয়া বিচার ব্যবস্থা চালু রয়েছে। এর অধীনে কেবল মুসলমানদেরই বিচার হয়।

নিজস্ব আপিল আদালত থাকা শরীয়া ব্যবস্থায় মুসলমানদের সিভিল ও ক্রিমিনাল দুই ধরণের অপরাধেরই বিচার করা হয়ে থাকে। তবে এই আদালতের রায়কে দেশটির ধর্মনিরপেক্ষ আদালত এবং সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা যায়।

আলকালিস নামে পরিচিত দেশটির শরীয়া আদালতের বিচারকেরা ইসলামিক এবং ধর্মনিরপেক্ষ উভয় আইন সম্পর্কেই জ্ঞান রাখেন। যদি মুসলমান ও অমুসলমানের মধ্যকার কোনও মামলা সামনে আসে তাহলে অমুসলিম ব্যক্তি আদালত বেছে নেওয়ার সুযোগ পান।

অমুসলিম ব্যক্তির লিখিত অনুমতি পেলেই কেবল তার সংশ্লিষ্ট মামলার শুনানি করতে পারে শরীয়া আদালত। এই আদালতের শাস্তির মধ্যে রয়েছে, বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এবং মৃত্যুদণ্ড। ১৯৯৯ সালে পুনরায় চালুর পর থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ায় শরীয়া আদালতের দেওয়া একটি মাত্র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

সোমবার শরীয়া আদালতে মৃত্যুদণ্ড পাওয়া গায়ক ইয়াহিয়া শরিফ-আমিনু মার্চে গানটি কম্পোজ করার পরই আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশটির হিসবাহ নামে পরিচিত ইসলামিক পুলিশ বাহিনীর সদর দফতরের বাইরে বিক্ষোভও হয়।

পরে ইয়াহিয়া শরিফ-আমিনুকে আটক করা হয়। নিজের গানে দেশটির তাজানিয়া সম্প্রদায়ের এক ইমামকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উপরে স্থান দিয়ে ইমামের প্রশংসা করেছিলেন আমিনু।

আর এর মধ্য দিয়ে তিনি ধর্ম অবমাননা করেন বলে প্রমাণ পায় শরীয়া আদালত। গায়ক ইয়াহিয়া শরিফ-আমিনুকে গ্রেফতারের দাবির বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন ইদ্রিস ইব্রাহিম। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইয়াহিয়ার পথ অনুসরণ করতে চাওয়া অন্যদের জন্য সতর্কবার্তা হবে এই রায়। তিনি বলেন, ‘রায় শোনার পর আমি খুবই খুশি হয়েছি কারণ এতে প্রমাণ হয়েছে আমাদের বিক্ষোভ বিফলে যায়নি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031