ব্রেকিং নিউজঃ

মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

কক্সবাজারের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপসহ ৯ পুলিশকে গ্রেফতারি পরোয়ানা জারির ১৪ ঘণ্টা পর পুলিশের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের থেকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তারা আত্মসমর্পণ করেন। এখনো আদালতে শুনানি চলছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ভাষাটা চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক লিয়াকত হোসেন, উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এএসআই টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ওসি প্রদীপ, লিয়াকৎসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ আগস্ট মামলাটি দায়ের করেন।

টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ মতে টেকনাফ মডেল থানায় ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় মামলাটি রুজু হয়। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর এই গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৫ ঘণ্টা পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে পুলিশের কাছে ধরা দিয়ে আত্মসমর্পণ করার কথা জানান টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ।

দুপুর ২টায় প্রদীপ কুমার পুলিশ প্রহরায় নিয়ে আসা হয় কক্সবাজারে।বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে প্রদীপ কুমারকে বহনকারী পুলিশের গাড়িগুলো কক্সবাজার আদালত প্রাঙ্গণে এসে পৌঁছে। এ সময় সড়কের দুই পাশে শত শত উৎসুক জনতা প্রদীপ কুমারকে দেখতে ভিড় জমায়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মামলার প্রধান আসামি পুলিশের পরিদর্শক লিয়াকতসহ সাত পুলিশ সদস্য আদালতে হাজির হন।

প্রদিপ কুমারসহ ৯ আসামি টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করার জন্য জামিন আবেদন দিয়েছেন তাদের আইনজীবীরা।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন আত্মসমর্পণ করে জামিন আবেদন শুনানি হবে এমনটিই জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আনোয়ারুল ইসলাম। এদিকে আদালতের নির্দেশে টেকনাফ থানায় মামলাটি তদন্তের জন্য র‌্যাব-১৫ এর কাছে আজ সকালে পাঠানো হয়েছে। বিষয়টি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া পুলিশ চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930