ব্রেকিং নিউজঃ

রামমন্দির নির্মাণের দিন লকডাউন প্রত্যাহার চায় হিন্দুত্ববাদীরা

হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে শহীদ বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দাবি জানিয়েছেন রাজ্য হিন্দুত্ববাদী বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

যেখানে করোনা মহামারিতে মরিয়া হয়ে উঠেছে পুরো রাজ্য, সেখানে হিন্দুত্ববাদী এই নেতার দাবিকে অযৌক্তিক মনে করছেন সচেতন মহল।

গত সোমবার কোলকাতায় এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে তিনি ওই দাবি জানিয়েছেন বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।

দিলীপ ঘোষের দাবি, “৫ আগস্টের পরিবর্তে অন্য কোনও দিন লকডাউন হোক। লকডাউনের তাৎপর্য আমরা সবাই বুঝেছি।

সেজন্য সরকারের দেখা উচিত এই সঙ্কটের সময়ে আমরা মনের কষ্টে আছি। আবার যেন কারও মনের কষ্ট না হয়। তার মতে, “৫ আগস্ট ভারতের গৌরবশালী, ঐতিহাসিক দিন হতে যাচ্ছে।

রাম চন্দ্রের অযোধ্যা মন্দিরের পুনর্নির্মাণ শুরু হবে। প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। গত সাড়ে চারশ’/পাঁচশ’ বছরের আত্মত্যাগের পরম্পরার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তার স্বীকৃতি পাচ্ছে।

তাই সেদিন লকডাউনকে প্রত্যাহার করা হোক।” উগ্র হিন্দুত্ববাদী এই নেতা বলেন, “এখানে যে সরকার আছে তারা গণতন্ত্রকে হত্যা করে জনবিরোধী কাজকর্ম করছে।

মানুষ তার বিরুদ্ধে রয়েছে। সেজন্য ২০২১ সালে রাজ্য ক্ষমতা পরিবর্তনের জন্য আমরা যে আহ্বান জানিয়েছি মানুষ তাতে সাড়া দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930