ব্রেকিং নিউজঃ

অমিত শাহ করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অমিত শাহ।

অমিত শাহভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব চেয়ে আস্থাভাজন। সরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন।।

নিজের টুইটারে অমিত শাহ লেখেন, ‘করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলি পাওয়ার পরে আমি পরীক্ষা করালাম। রবিবার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ করছি- আপনারা যারা গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করুন।’

এদিকে ভারতে করোনার আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড ছাড়াচ্ছে। রবিবার করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে ৩৬৫০০ জন। একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৫৫ হাজার। গত তিনদিনে দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে টুইটারে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। টুইটারে তিনি লেখেন, ‘গৃহমন্ত্রী অমিত শাহজি করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানতে পারলাম। ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানতে পারলাম। দ্রুত আরোগ্য কামনা করি এবং তার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031