ব্রেকিং নিউজঃ

পাকিস্তান থেকে কৃষি পণ্য আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের কৃষি পণ্য আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।  চলতি ‍জুলাই মাসের ২২ তারিখে (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইমরান খানের একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়।

মূলত তারপর থেকেই দুদেশের মাঝে সম্পর্ক উন্নয়নের কার্যক্রম শুরু হয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন থাকলেও দীর্ঘ ১৫ বছর যাবত তারা নিজেদের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তাদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ইমরান-হাসিনা ফোনালাপের পর তা তুলে নেওয়া হয়।

জিও নিউজের তথ্যমতে, দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের একটি বন্ধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

খবর জিও নিউজ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930