ব্রেকিং নিউজঃ

কুমিল্লায় ইয়াবা পাচারকালে দুই নারী গ্রেফতার

কুমিল্লায় অভিনব কৌশলে লাগেজের ভেতরে শাড়ি ও কম্বলের ভাজ করে ৪০ হাজার পিস ইয়াবা পাচারকালে সুমী আক্তার (২৩) ও লিপি বেগম (২৪) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আলেখারচর এলাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে রবিবার বাসে করে দুই নারী যাত্রীবেশে লাগেজ নিয়ে সিলেট যাচ্ছিলেন। কুমিল্লার আসার পর গাড়ি পরিবর্তনের জন্য তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একটি মিষ্টি দোকানের সামনে অবস্থান করছিলেন।

এসময় ওই দুই নারী লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টহলরত ডিবি পুলিশ টিমের পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করায় সন্দেহ হয়।

পরে তাদের লাগেজ তল্লাশি করে শাড়ি ও কম্বলের ভাজে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার এবং একই জেলার ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরও জানান, জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে- এর আগেও তারা যাত্রীবেশে টেকনাফ থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছে। এ ঘটনায় ডিবির এসআই পরিমল চন্দ্র দাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031