ব্রেকিং নিউজঃ

‘আল্লাহু আকবার’ তাকবীর দিয়ে ভারতের সংসদ কাঁপিয়ে দিলেন আসাদুদ্দিন ওয়েসী

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে চতুর্থবারের মত শপথ নিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়েসী।

তিনি আজ (১৮ জুন) উর্দু ভাষাতে শপথ বাক্য পাঠ করেন। ভারতের আইন অনুযায়ী প্রত্যেক নির্বাচিত সদস্য নিজ নিজ ভাষায় শপথ গ্রহণ করতে পারেন।

আসাদুদ্দিন ওয়েসী যখন শপথ গ্রহণের জন্য উঠেন, তখন ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সংসদ সদস্যরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতারাম’ দিতে থাকেন।

স্লোগানের মধ্যেই স্পীকারের অনুমতি নিয়ে শপথ বাক্য পাঠ করেন আসাদুদ্দিন ওয়েসী। শপথ গ্রহণ শেষে তিনি আল্লাহু আকবার বলে তাকবীর দেন।

আসাদুদ্দিন ওয়াইসি ১৩ মে ১৯৬৯ জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সুলতান সালাউদ্দীন ওয়েসী। বাবার মৃত্যুর পর থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতির পদে আছেন তিনি।

২০০৪ সালে হায়দারাবাদ আসনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুদ্দিন ওয়েসী। এর পর ২০০৯ ও ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি হায়দারাবাদ অঞ্চলের এমপি নির্বাচিত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930