ব্রেকিং নিউজঃ

ঈদে বিশেষ কোন ট্রেন বাড়ানো হবে না: রেলমন্ত্রী

আসন্ন ঈদুল আজহায়ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে। বাড়তি যাত্রীর চাপ নেবে না রেল। এ কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনের শহরতলি প্লাটফরমে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দিই। তা হলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।

করোনা পরিস্থিতিতে রেলমন্ত্রী সব যাত্রীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই এবার ঈদ উৎসব পালন করুন। এ দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দিই।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930