আয়াসোফিয়ার মত বাবরি মসজিদও তার স্বরূপে ফিরে যাবে: মাসুদ আজহার
জাইশ-ই-মোহাম্মদ এর প্রধান মাওলানা মাসউদ আজহার এক বিবৃতিতে তুরস্কের হাগিয়াসোফিয়াকে (আয়াসোফিয়া) পূনরায় মসজিদে রূপান্তর করাকে স্বাগত জানিয়ে বলেছেন- এক সময় অযোধ্যার রাম মন্দিরও একটি মসজিদে পরিণত হবে।
মাসুদ আজহারের এই মতামত এখন ভারতীয় মিডিয়ার প্রধান শিরোনামে পরিণত হয়েছে। ইন্ডিয়া ডিফেন্স নিউজ এবং কলকাতা২৪/এক্স এই ঘোষণা নিয়ে দীর্ঘ প্রতিবেদন করেছে।
জাইশ প্রধান মাসুদ আজহার ভারতের অযোধ্যায় রামমন্দিরে রূপান্তরিত করা বাবরি মসজিদ নিয়ে বরাবরই সরব ছিলেন।
তিনি ২০১৮ সালে একটি ভিডিও বার্তায়ও বলেছিলেন, বিলুপ্ত হয়ে যাওয়া মসজিদ আবার গড়ে উঠবে। মন্দিরের নির্মাণ স্থলেই গড়ে উঠবে মসজিদ।
প্রসঙ্গত : গত ১০ জুন ভারতের অযোধ্যায় বহুল আলোচিত মুসলিম নিদর্শন বাবরি মসজিদের স্থানে হিন্দুত্ববাদী ভারত সরকারের নির্দেশনায় রাম মন্দির স্থাপনের কাজ শুরু হয়েছে।
ভারতের হিন্দুত্ববাদী সরকার প্রধান, ভারতের প্রধানমন্ত্রী ও গুজরাটে লাখো মুসলমান হত্যা করে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদির নির্দেশেই এই মন্দির নির্মান কাজ শুরু হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যেই শুরু হয়েছে বিতর্কিত এই মন্দির নির্মাণ কাজ ।
