ব্রেকিং নিউজঃ

ঢাকায় গোলাগুলি, শীর্ষসন্ত্রাসী ‘কসাই রাজিব’ নিহত হয়েছে

খিলগাঁওয়ের নাগদারপাড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ ২৫ মামলার আসামি নিহত হয়েছেন। তার নাম রাজিব ওরফে কসাই রাজিব। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (এসআই) মানিক।

তিনি জানান, গোলাগুলির সময় গুলিবিদ্ধ রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়। পুলিশ বলছে, নিহত রাজীব (৩৫) সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওই এলাকায় ‘কসাই রাজিব’ হিসাবে পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে খিলগাঁও নাগদারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031