ব্রেকিং নিউজঃ

নেপালও ছাড় দিচ্ছে না: সীমান্তে ৩ ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপাল

সীমান্তে ৩ ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপাল বর্ডার পুলিশ। এসময় একজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার বিহারের কিষাণগঞ্জে ভারত-নেপাল সীমান্তে এ ঘটনা ঘটে।

এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সীমান্তে ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাল নেপাল পুলিশ। নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি।

সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। এ দিন সন্ধে সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে একজন আহত হয়। গত মাসে এরকমই ঘটনা ঘটেছিল নেপাল সীমান্তে। এতে এক ভারতীয় যুবক নিহত হয়।

বেশ কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝেই মাস খানেক আগে নেপাল আর্মির গুলি চালানো ও ভারতীয়ের নিহতের ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

নেপালের প্রধানমন্ত্রীর একের পর এক কার্যকলাপে নয়াদিল্লির সঙ্গে কাঠমাণ্ডুর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে।

এমনই এক আবহে উত্তেজনা আরও বাড়ল ভারত-নেপাল সীমান্তে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930