ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫), তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩৫), তাদের মেয়ে সুমাইয়া খাতুন (২) ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান (১০)।

এদের মধ্যে নারী শিশুসহ ৩ জনের অবস্থা আশংকাজনক।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে ওই গ্রামে ছানোয়ার মুন্সির বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে একই পরিবারের ওই ৬ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930