মিটফোর্ডে ভেজাল ওষুধের বিরুদ্ধে র্যাবের অভিযান
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভেজাল ও অননুমোদিত ওষুধের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, নকল, ভেজাল এবং অননুমোদিত ওষুধ মজুত করে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মিটফোর্ডের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত বেশকিছু ওষুধ জব্দ করা হয়েছে।
অভিযান চলছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
